1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

বিজয়ের মাসে নালিতাবাড়ীতে শিবিরের উদ্যোগে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : মহান বিজয়ের মাস উপলক্ষে কুইজ প্রতিযোগীতা, পবিত্র কুরআন বিতরণ ও পুরস্কার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নালিতাবাড়ী উপজেলা শাখা।

গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নালিতাবাড়ী প্রাথমিক শিক্ষক মিলনায়তনে প্রায় তিনশত শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ।

ছাত্রশিবির নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাকসু নির্বাচিত প্যানেলের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ও তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাবেক ভিপি আব্দুল্লাহ আল মিনহাজ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের আহবায়ক আল-আমীন, ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদত হোসেন বিএসসি, ছাত্রশিবির গাজীপুর মহানগরীর কলেজ ও ফাউন্ডেশন বিষয়ক সম্পাদক ও পৌর জামায়াতের নায়েবে আমীর আরিফ রাব্বানী, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com