1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

নন্নীতে ধানের শীষের সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার নন্নী উত্তরবন্দ ঈদগাহ মাঠে এ কর্মী সমাবেশে প্রায় দুই হাজার নারী-পুরুষ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বিএনপি নেতা হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক নয়াবিল ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নয়াবিল ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমান।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- বিএনপি নেতা ও সাবেক নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোফাচ্ছেল হক, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল্লাহ, যুুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা ইস্কান্দর আলী প্রমুখ।

সমাবেশে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com