1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

গোপালগঞ্জ আদালত ও ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

গোপালগঞ্জ : গোপালগঞ্জে আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হাতাহাতের ঘটনা না ঘটলেও খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছ আলামত উদ্ধার করে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিকট শব্দে একই স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এদিকে বিস্ফোরণ ঘটানোর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে পরপর দুটি বিস্ফোরণ ঘটানো হয়। ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা।

পরে এক প্রেস নোটের মাধ্যমে পুলিশ জানায়, অজ্ঞাত নামা ব্যক্তিরা গোপালগঞ্জ জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের তিন রাস্তার মোড়ে দুইটি হাতে বানানো পটকা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে দ্রুত ত্যাগ করে। এতে এলাকায় বিকট আওয়াজের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে অবস্থান করে। কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল হতে সংগৃহীত আলামত এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের সনাক্তকরণের কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com