1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

শেরপুর : শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথউদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত বৃহস্পতিবার ও রোববার (১১ ও ১৪ ডিসেম্বর) শেরপুর সদর এবং ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং কাজী রিজওয়ানুল হক। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

এসময় শেরপুর সদরের মনকান্দায় মেসার্স আশিকা ব্রিকস, মির্জাপুরে মেসার্স এইচএবি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া কাটাখালী ব্রীজের পাশে মেসার্স বিপি ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধ ইটভাটাগুলোকে তিন লাখ টাকা করে ৩টি ইটভাটায় মোট নয় লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তৈরিকৃত কাঁচা ইট ধ্বংস করে ভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে রোববার বেলা ১১টা থেকে শেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে যৌথউদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩টি ইট ভাটাকে ৮ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। একই সাথে তৈরিকৃত কাঁচা ইট ধ্বংস করে ভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com