1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শ্রীবরদী সীমান্তে বন্যহাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির ভিডিও করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ওমর ফারুক নামে এক কন্টেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুরীর মালাকোচা-সোনাঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার সুরুজ আলীর ছেলে।

ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জে কর্মকর্তা সুমন মিয়া জানান, সোনাঝুড়ি এলাকায় ২৫-৩০টি বন্যহাতির একটি দল লোকালয়ে নামলে হাতি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। এসময় হাতির ভিডিও করতে ফারুক কাছে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে আশপাশের লোকজন হৈ-হুল্লোড় করে হাতির দলকে তাড়িয়ে গুরুতর আহতবস্থায় ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com