1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হরিণের মাংস পাচারের সময় শিকারী আটক, কারাদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ
সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় আড়াই মণ হরিণের মাংসসহ এক শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। আটককৃত শিকারীকে মোবাইল কোর্টে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে তিনটার দিকে চরদুয়ানী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বস্তাভর্তি ১০২ কেজি (আড়াই মণ) হরিণের মাংসসহ লিটন হাওলাদার (৪৯) নামের এক শিকারীকে আটক করা হয়।
আটক লিটন হাওলাদার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। বনরক্ষীরা জানান, সে সুন্দরবনে হরিণ শিকার করে দুটি বস্তায় মাংস ভরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, আটক শিকারীকে চরদুয়ানী বাজার এলাকায় পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ পনির ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। পরে জব্দকৃত হরিণের মাংস কেরোসিন দিয়ে নষ্ট করে মাটি চাপা দেওয়া হয়।##

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com