1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বাস পোড়ানোর মামলায় ছাত্র লীগের সাবেক নেতা গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : গত বছরের ৫ আগস্ট নালিতাবাড়ী বাস স্টেশনে বাস পোড়ানোর মামলায় কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় যুবলীগের সদস্য মহিউদ্দিন রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে শেরপুরের নালিতাবাড়ী শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ছাত্র-জনতার আনন্দ মিছিল চলছিল। এসময় কতিপয় দুর্বৃত্ত বাজার ছিটপাড়ায় অবস্থিত ঢাকা বাস স্টেশনে গিয়ে ১৩টি বাসে আগুন লাগিয়ে দেয়। এতে বাসগুলো পুড়ে অন্তত ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় জনৈক বাস শ্রমিক সংগ্রাম মোল্লা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com