1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে চট্টগ্রামে ৬০ দোকান ও ফুড কার্ট উচ্ছেদ

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা ও চকবাজারে সড়ক ও ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছেন সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৬০টি অস্থায়ী দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কে বি ফজলুল কাদের রোড, চকবাজার কলেজ রোড এবং কেয়ারি ইলিশিয়াম সংলগ্ন রসিক হাজারি লেনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট বসানো হচ্ছিল। এতে পথচারী ও যান চলাচলে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

জনদুর্ভোগ লাঘব এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে স্থাপিত ৬০টি দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com