1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে উপজাতি শিশু ধর্ষণের অভিযোগে উপজাতি কিশোর গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে উপজাতি এক শিশু ধর্ষণের অভিযোগে চিথন নকরেক (১৭) নামে এক উপজাতি কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় ধর্ষণের ঘটনার পর শুক্রবার মামলা দায়ের করা হলে রাতেই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের রবিন চিরানের কিশোর ছেলে চিথন নকরেক বাতকুচি গ্রামের লেরিসন চিসিমের ছয় বছর বয়সী কন্যা শিশুকে চিপস কিনে দেওয়া কথা বলে বাড়ির পাশের লিচু বাগানে নেয়। পরে সেখানে ফেলে তাকে ধর্ষণ করে ছেড়ে দেয়। এতে ওই শিশুটি কান্না করতে করতে বাড়ি ফিরলে স্বজনেরা কারণ জানতে চান। এসময় শিশুটি ঘটনা খুলে বললে তাৎক্ষণিক অভিযুক্ত চিথন নকরেককে আটক করে মরধর করে ছেড়ে দেওয়া হয়। পরদিন (আজ) শুক্রবার স্থানীয়দের সহযোগিতায় থানায় এ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। পরে সন্ধ্যায় থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদলের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার ও কয়েক ঘণ্টার চেষ্টায় ট্রাইবাল চেয়ারম্যান লুইস এর সহযোগিতায় কৌশলে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে মামলা করেছেন। ধর্ষণের আলমত পাওয়া গেছে। শনিবার শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com