1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইগাতী (শেরপুর) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল রাসেল। এতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলের প্রতিনিধি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিনের প্রতিনিধি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আতাউর রহমান।

সভায় ইউএনও মো. আশরাফুল রাসেল বলেন, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব। তিনি প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণবিধি মেনে চলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় বক্তারা নির্বাচনী প্রচারণায় বিধি লঙ্ঘন না করা, সহনশীল আচরণ বজায় রাখা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সঠিক তথ্য প্রদান করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় নির্বাচনী সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com