1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

হাদির মৃত্যুর খবরে যবিপ্রবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর পাওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যবিপ্রবির প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা সড়কে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা
“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”,
“হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?”,
“যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও”,
“ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”,
“ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”,
“ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ”,
“আপোস না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম” এবং
“মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”—
এমন বিভিন্ন স্লোগান দেন।

প্রধান ফটকের সামনে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন ইএসটি বিভাগের শিক্ষার্থী মো. ওসামা, জিইবিটি বিভাগের শিক্ষার্থী জালিস মাহমুদ, পিইএসএস বিভাগের শিক্ষার্থী মো. সাফি এবং আইপিই বিভাগের শিক্ষার্থী সিয়াম মিনহাজ।

সমাবেশে ইএসটি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ওসামা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পরিকল্পিতভাবে এ দেশের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে শরিফ ওসমান হাদিকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—আগামী দিনে কেউ যদি বাংলাদেশকে ভারতের কলোনি বানাতে চায়, তবে বাংলাদেশের যুবসমাজ তা কখনো মেনে নেবে না। দাঁতভাঙা জবাব দেওয়া হবে, ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে বাংলাদেশিদের বাংলাদেশ এখানে কোনো ভিনদেশি আধিপত্য চলবে না।

উল্লেখ্য, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান এবং হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা চিকিৎসক ডা. আহাদ এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা খবর পেয়েছি যে হাদি ভাই পরপারে চলে গিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com