1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

বান্দরবানে আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও

  • আপডেট টাইম :: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার এবং ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে তারা বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় “ইনকিলাব জিন্দাবাদ, লীগ ধর-জবাই কর, লীগ ধর জেলে ভর, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই। এমন বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি নেতা আসিফ ইকবাল বলেন, গতকাল রাতে পুলিশ সুপার আশ্বাস দিয়েছিলেন যে, ২৪ ঘণ্টার মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে গ্রেপ্তার করা হবে এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে তারা এই ঘেরাও কর্মসূচি পালন করছেন।

তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তারা ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে বলে নতুন করে আশ্বাস দেওয়ায় আপাতত ঘেরাও কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে আবারও আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এ নেতা।

এসময় বক্তব্য রাখেন এনসিপি জেলা কমিটির সিনিয়র সদস্য সচিব লুক চাকমা এবং ছাত্রনেতা মিছবাহ উদ্দিন।

এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় রাজার মাঠ এলাকায় অবস্থান নেয়। সেখানে বিক্ষোভ চলাকালে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com