1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 

  • আপডেট টাইম :: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলার ১৪ টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান থেকে মোট ৯৪ জন মেধাবী শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্র সুপার হিসেবে দায়িত্ব পালন করেন নর্থ স্টার মডেল স্কুলের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান। হল সুপারের দায়িত্বে ছিলেন মকবুল হোসেন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক তানভীর হোসেন তমাল এবং কনভেনরের দায়িত্ব পালন করেন আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক মো.আব্দুল জলিল মাহমুদ।

সংগঠন সূত্রে জানা যায়, সরকারি নিয়মনীতি মেনে বৃত্তি পরীক্ষার জন্য উপজেলার ১৪ টি কিন্ডারগার্টেন স্কুলকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনা হয়। বাংলা, গণিত,ইংরেজি,সমাজ ও বিজ্ঞান—এই পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাটি গত ১৭ ডিসেম্বর শুরু হয়ে আগামী ২০ ডিসেম্বর (শনিবার) শেষ হবে।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.আব্দুল জলিল মাহমুদ বলেন,শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও তৃতীয়,চতুর্থ ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নিয়মিতভাবে আয়োজন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com