1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের বসতবাড়ী ভাঙচুর ও লুটপাট, আহত- ৫

  • আপডেট টাইম :: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ছোট মালিঝিকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের সহিজল গংদের হামলায় এক পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ সময় বসতঘর ভাঙচুর, স্বর্ণালংকার,নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে।

অভিযোগে উল্লেখ করা হয়, বাদী সাইফুল ইসলাম ও বিবাদীপক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে দায়ের করা ১৪৪ ধারার মামলায় রায় বাদীর পক্ষে আসে। অভিযোগ অনুযায়ী,বৃহস্পতিবার দুপুরে বাদীপক্ষের বাড়িতে ঘর নির্মাণের জন্য মাটি কাটার সময় বিবাদীপক্ষের প্রায় ২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে গিয়ে গালিগালাজ ও হামলা চালায়।

এ সময় বাদীর বড় ভাইসহ পরিবারের একাধিক সদস্যকে মারধর করা হয়। বাদী সাইফুল ইসলাম বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। হামলায় বাদীর চাচা,মা, বোনসহ কমপক্ষে পাঁচজন আহত হন। অভিযোগে বলা হয়েছে,বিবাদীপক্ষের একজন লোহার শাবল দিয়ে বাদীর চাচাকে আঘাত করে গুরুতর জখম করে এবং আরেকজন ধারালো দা দিয়ে বাদীর এক আত্মীয়কে কোপায়। বাদীর মায়ের হাতেও আঘাত লাগে।

হামলার এক পর্যায়ে বাদীর বোনের গলায় থাকা স্বর্ণের চেইন লুটে নেওয়া হয়। এছাড়া বসতঘর ভাঙচুর করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা, আসবাবপত্র,টিভি,ধান ও চালসহ প্রায় ১ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ আছে।

আহতদের মধ্যে বাদী ও পরিবারের কয়েকজনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুইজনকে শেরপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিযোগে বলা হয়েছে, ঘটনার পর বিবাদীপক্ষ চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকিও দেয়।

এদিকে বিবাদীপক্ষও থানায় পাল্টা একটি অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন,উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com