1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নকলায় নিখোঁজের ৪দিন পর কন্যাশিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় নিখোঁজ হওয়ার চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী নামে সাত বছর বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার কায়দা এলাকার বেগুনপট্টি মধ্যপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রেশমী ওই এলাকার ভ্যানচালক সাইফুল ইসলামের তৃতীয় কন্যা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১৬ ডিসেম্বর নিজ বাড়িথেকে নিখোঁজ হয় রেশমী। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। চার দিন পর শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

মরদেহ ময়নাতদন্ত শেষে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা জানা যাবে বলে জানিয়েছে নকলা থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com