1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

চট্টগ্রামে সিএনজি ‘চালকদের হামলায়’ ২ পুলিশ আহত

  • আপডেট টাইম :: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রামে ‘অবৈধ’ সিএনজি অটোরিকশা আটকানোকে কেন্দ্র করে চালকদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শাহ আমানত সেতুর পাশে মইজ্জ্যার টেক এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর থেকে মইজ্জ্যার টেক ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১২ জনকে আটক করা হয়েছে। আহত দুজন হলেন- সার্জেন্ট মো. ইমতিয়াজ ও কনস্টেবল মো. কাউসার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি সিএনজি অটোরিকশা ধরাকে কেন্দ্র করে স্থানীয় চালকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশ সদস্যদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন ট্রাফিক সদস্য চালকের পাশে বসে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় লাঠিসোটা নিয়ে কিছু মানুষ তাদের ধাওয়া করে। শাহ আমানত সেতু সড়কে অটোরিকশাটি আটকে ট্রাফিক পুলিশ সদস্যকে টানাহ্যাঁচড়া করতে দেখা যায়।

নগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগের উপকমিশনার কবির আহমেদ বলেন, নম্বর ও কাগজপত্রবিহীন যেসব সিএনজি অটোরিকশা চলাচল করে, সেগুলো আটক করতে গেলে চালকরা ঝামেলা সৃষ্টি করেন। সকালে ট্রাফিক সদস্যরা মইজ্জ্যার টেক এলাকায় নম্বরবিহীন অবৈধ একটি সিএনজি অটোরিকশা আটক করলে চালকরা মিলে তাদের ওপর হামলা করে।

সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার বলেন, নিয়মিত অভিযানের সময় উল্টো পথে আসা একটি নম্বরহীন সিএনজিচালিত অটোরিকশা আটক করি। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা অটোরিকশার চালকরা আমাদের ওপর হামলা করেন। এ ঘটনায় মামলা করা হবে।

নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী) জামাল উদ্দিন চৌধুরী বলেন, অবৈধ অটোরিকশা আটকানোকে কেন্দ্র করে চালকরা মিলে পুলিশকে নাজেহাল করে। এ সময় দুজন আহত হন। এ ঘটনায় অন্তত ১২ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com