1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া

  • আপডেট টাইম :: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রানা , শ্রীবরদী: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ২১ শে ডিসেম্বর রবিবার বিকেলে শ্রীবরদী পৌরসভার ২ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আটা কান্দা গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর মহিলা দলের সভাপতি ও শ্রীবরদী পৌরসভার সাবেক নারী প্যানেল মেয়র শান্তি বেগমের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও শেরপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা হক দিপা, শ্রীবরদী উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুর রহিম দুলাল। এ সময় উপজেলা মহিলা দলের সভানেএী উম্মে হাবিবা রিনা, সাধারণ সম্পাদিকা শিরানা বেগম,। পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস বেগম, শ্রীবরদী বহুমুখী শিল্প ও বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা মোশারফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদুল আলম আরজু, স্থানীয় যুবদল নেতা আমিনুল ইসলাম, তুহিনুল ইসলাম তুহিন সহ বিএনপি , মহিলা দল ও প্রায় ৮ শতাধিক নারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com