1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শ্রীবরদীতে কৃষক অধিকার ও নারী-শিশুর প্রতি সহিংসতারোধে গণসমাবেশ

  • আপডেট টাইম :: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রানা, শ্রীবরদী : নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে করি” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে কষকদের অধিকার ও অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার সীমান্তবর্তী হারিয়াকোনা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জ টেকনিক্যাল সহযোগিতায় রুরাল ডেভেলমেন্ট সংস্থা’র বাস্তবায়নে স্ববল প্রকল্পের উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের আয়োজনে র‌্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। স্ববল প্রকল্পের মাঠ সমন্বয়কারী স্বপন স্কু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা শেরপুরের সহকারী পরিচালক মোহাম্মদ শামীম আজাদ, বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্ণিয়া সাংমা, উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হাসান দুলাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এসময় কৃষি পণ্য উৎপাদক সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com