1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

নকলায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে সাইমন বিবি নামে শতবর্ষী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার টালকী ইউনিয়নের চাঁনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাইমন বিবি ওই এলাকার মৃত হাসান উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ভোরে মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন শতবর্ষী ওই বৃদ্ধার ছেলে আজাহার মিয়া। এসময় বাড়ির পাশের পুকুরে তার মাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তিনি উদ্ধার করেন। তবে এসময় তার মাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত কারণে সন্তাদেরও চিনতেন না শতবর্ষী ওই বৃদ্ধা। ধারণা করা হচ্ছে, ভোরে অসাবধানতাবশত বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

টালকী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাইমন বিবি এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন। বার্ধক্যের কারণে তিনি কিছুটা দৃষ্টিশক্তিহীন ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com