1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পুকুরে মিলল ব্যাংকের চুরি হওয়া ভল্ট

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নীলফামারী : নীলফামারীতে পুলিশ লাইনস এলাকার পুকুর থেকে একটি বেসরকারি ব্যাংকের মিনি আয়রন ভল্ট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভল্টটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙে লকার চুরি হওয়ার ঘটনা ঘটে। ওইদিন দুর্বৃত্তরা বুথে প্রবেশ করে ভল্টটি ভেঙে নিয়ে যায়। তবে ওই ভল্টে কোনো টাকা থাকে না। এটিএম কার্ড ছাড়াও ব্যাংকিংয়ের অন্যান্য কাগজপত্র ছিল সেখানে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ভল্টটি উদ্ধার করা হয়েছে। সেখানে কোনো টাকা ছিল না। দুটি ডেবিট কার্ড পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com