1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

পদত্যাগ করে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পাশাপাশি রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন রুমন খান নামের এক নেতা। তিনি জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুব শক্তি’ জামালপুর জেলা শাখার সংগঠক ছিলেন।

রুমন খান মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দিকপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে একটি ভিডিও বার্তায় এনসিপির রাজনীতি ছাড়ার বিষয়টিও জানান। তিনি জাতীয় যুব শক্তির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে রুমন খান উল্লেখ করেন, ‘আমি মো. রুমন খান, যুবশক্তি সংগঠনের একজন সংগঠক হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত ও অনিবার্য কিছু কারণের জন্য বর্তমান সময়ে আমার পক্ষে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না।এমতাবস্থায়, আমি আজকের তারিখ থেকে যুবশক্তি সংগঠনের সংগঠক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম । আমার এই পদত্যাগপত্র গ্রহণ করে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর জাতীয় যুব শক্তি জামালপুর জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ওই কমিটিতে রুমন খান সংগঠক হিসেবে দায়িত্ব পান।

রুমন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যক্তিগত কারণে আমি সংগঠন থেকে পদত্যাগ করেছি। একই সঙ্গে এনসিপির রাজনীতি ছাড়ার ঘোষণাও দিয়েছি।

এ প্রসঙ্গে জাতীয় যুব শক্তি জামালপুর জেলা শাখার আহ্বায়ক রাকিব হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। এখনো আমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টি জানার পর মন্তব্য করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com