1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : পৃথক সড়ক দুর্ঘটনায় মাজেদা বেগম (৫০) ও বিপুল (৫০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ও সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা ও গোজাকুড়া গ্রামের পৃথক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকাল সাতটার দিকে মাজেদা বেগম বাড়ির সামনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নালিতাবাড়ীর দিকে আসা একটি দ্রুতগতির মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত মাজেদা বেগম সন্ন্যাসীভিটা এলাকার হাদিউল ইসলামের স্ত্রী ও চার সন্তানের জননী।

এদিকে সন্ধ্যায় একটি ইট বোঝাই ট্রলি নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। এসময় গোজাকুড়া রঞ্জুর মোড় এলাকায় পৌছালে আকস্মিক এক্সেল ভেঙে চলন্ত ট্রলি উল্টে যায়। এসময় ট্রলিতে থাকা ইটের চাপায় বিপুল নামে এক ব্যক্তি মারা গেছেন। বিপুল শহরের উত্তর গড়কান্দার তোফাজ্জল হোসেনের ছেলে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com