1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

রানা, শ্রীবরদী:  আমেরিকান বিশেষজ্ঞ চিকিৎসক ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের যৌথ উদ্যোগে শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের শংকর ঘোষ সরকার বাড়ি এ জুব্বার দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে শুরু হয়েছে ২ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। ২৪ শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন শেরপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। আমেরিকান ইউ সি এল এ ইউনিভার্সিটির স্বেচ্ছাসেবী সংগঠন লস এনজেলেস ক্যালিফরনিয়ার সার্বিক ব্যবস্থাপনায় শ্রীবরদীর কৃতি ও মেধাবি সন্তান মাফরুহা রহমান ইশা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো মাহফুজুর রহমানের একান্ত প্রচেষ্টায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও স্থানীয় গোসাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক কমিটির সমন্বয়ক এসএম জুবায়েল হোসেন, বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ হেফজুল বারি খান, ডাঃ শামসুল হক, ডাঃ আনিসুর রহমান, ডাঃ জুয়েল, ডাঃ দিশা, ডাঃ মোবারক হোসেন প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রথম দিনে আমেরিকা থেকে আগত ঐতি ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার ও বাংলাদেশের প্রায় ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে শ্রীবরদী, ঝিনাইগাতী ও পার্শ্ববর্তী উপজেলার প্রায় ১ হাজার রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও
প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক এসএম জোবায়েল হোসেন চেয়ারম্যান বলেন আমাদের অঞ্চলের কৃতি সন্তান আমার বড় ভাই ক্যালিফরনিয়া প্রবাসী মো মাহফুজুর রহমান ও তার সন্তান মাফরুহা রহমান ইশার একান্ত প্রচেষ্টায় আমরা এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে পেরেছি। আমেরিকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ অঞ্চলের মানুষদের বিনামূল্য স্বাস্থ্য সেবা দিচ্ছেন। পৌষের প্রচন্ড শীত ও মেঘাচ্ছন্ন কুয়াশার ভিতরের প্রথম দিনে প্রচুর রোগীর সমাগম হয়েছে।আগামীকালকেও দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হবে।আগামী দিনে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com