1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বান্দরবানে আনন্দ মিছিল

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বান্দরবান প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বান্দরবানে শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর পৌর বিএনপির আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে সমবেত হয়।

এ সময় নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তাঁর নেতৃত্বে জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের মতো নেতার বিশেষ প্রয়োজন রয়েছে এবং তাঁর আগমনে দেশ উপকৃত হবে।

শুভেচ্ছা মিছিল ও সমাবেশে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষারের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, সদস্য চনুমং, সদস্য অ্যাডভোকেট আলমগীরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com