
রানা , শ্রীবরদী : বিএসটিআই অনুমোদন বিহীন নিম্নমানের খাদ্য সামগ্রী উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে নিউ স্টার বেকারি এন্ড কনফেকশনারী কে ১০ হাজার টাকা জরিমানা ও মাদক সেবনের অভিযোগে ১ মাদক সেবীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।২৪, শে ডিসেম্বর বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় নিউ স্টার বেকারী এন্ড কনফেকশনারী, সাতানী মথুরাধী, শ্রীবরদী, শেরপুরকে বিএসটিআই এর লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও শ্রীবরদী উপজেলার পশ্চিম তাতিহাটি গ্রামে মাদক সেবনের দায়ে ১ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় বিএসটিআই কর্মকর্তা, শ্রীবরদী থানা এসআই সুলতান আহমেদ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ ইনসান আলী সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।