1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করণে মতবিনিময়

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

রানা, শ্রীবরদী : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করনের লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ শে ডিসেম্বর বুধবার শ্রীবরদী মথুরানাথ বিনোদিনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় সংসদ নির্বাচনে, শেরপুর ৩ আসনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মনীষা আহমেদ। এ সময় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান, শ্রীবরদী মথুরানাথ বিনোদিনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ
ভোট কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com