1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বান্দরবানে বিপুল পরিমাণ জাল টাকা জব্দ, গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ১১ লাখ ৩৮ হাজার টাকার কথিত জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার কুতুপালং পশ্চিম পাড়ার মৃত ইমাম উদ্দিনের ছেলে মো. আবুল হাশেম (৩২), কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ই/৯ এর নুরুল ইসলামের ছেলে আলী জোহার (২৮), একই ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে হাবিব উল্লাহ(১৯)

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ ডিসেম্বর রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার একটি চৌকস অভিযানিক দল নাইক্ষ্যংছড়ি থানাধীন ৪ নম্বর দোছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়াচ্ছাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় নূরুল ইসলামের দোকানের সামনে থেকে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত হাবিব উল্লাহকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালে তার কাছ থেকে ১০০০ টাকা মূল্যমানের ১২টি বান্ডেলে মোট ১ হাজার ১৩৮টি কথিত জাল নোট, যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি কালো রঙের পলিথিনের বাজার ব্যাগ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব উল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরবর্তীতে উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জাল টাকা চক্রের আরেক সদস্য আলী জোহারকে গ্রেপ্তার করে।
এরপর আলী জোহারের স্বীকারোক্তির ভিত্তিতে জাল টাকা ব্যবসায়ের অন্যতম মূল হোতা মো. আবুল হাশেমকে গ্রেপ্তার করা হয়। এ সময় জাল টাকা পরিবহনে ব্যবহৃত তার মালিকানাধীন একটি সিএনজি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ সুপার আবদুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তার তিনজন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। এ চক্রের অপর সদস্য লোকমান হাকিম ওরফে কালা পুতু (৩৪) বর্তমানে পলাতক রয়েছে।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি/২৫ডি ধারায় মামলা রুজু করা হয়েছে। জাল টাকার মূল উৎস শনাক্তসহ চক্রের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দেসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com