1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নাশকতার মামলায় ছাত্র ও যুবনেতা গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : গত বছরের ৫ আগস্ট সরকার পতনের মুহূর্তে শহরের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগের আবিদ আল হাসান সৈকত ও সাবেক ছাত্র ও যুবনেতা জহুরুল ইসলাম ভুট্টুকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ও রাতে শহরের আড়াইআনী বাজারস্থ অগ্রদূত সংঘ এবং উত্তর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবিদ আল হাসান সৈকত জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং জহুরুল ইসলাম ভুট্টু উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গেল বছরে ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের কতিপয় নেতাদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী রেখে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com