1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সীমান্তে ৫২৭ বোতল ভারতীয় মদ জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা, নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নামাছাপড়া এলাকা দিয়ে পাচারকালে পৃথক অভিযানে মোট ৫২৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল জব্দ করেছে বিজিবি।

শনিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে কর্ণঝোড়া বিজিবি, হলদিগ্রাম বিজিবি ও বান্দরকাটা বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব মদ জব্দ করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণঝোড়া বিজিবির টহলরত সদস্যরা বাবেলাকোনা গ্রাম থেকে, হলদিগ্রাম বিজিবির টহলরত সদস্যরা বুরুঙ্গা কালাপানি থেকে এবং বান্দরকাটা বিজিবির টহলরত সদস্যরা নামাছাপড়া এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দৃকত মদের বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানায় বিজিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com