
স্টাফ রিপোর্টার : দেওয়ানগঞ্জের পাথরেরচর পূর্ব পাড়া গ্রাম থেকে ১১০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদের বোতলসহ পলাশ মিয়া( ৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (২)।
ধৃত পলাশ মিয়া পাথরেরচর টেংরা মারি গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে। ২৮ ডিসেম্বর রবিবার গভীর রাতে জামালপুর ডিবি ২ চৌকস ও সাহসী অফিসার ইনচার্জ
(ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে এস আই মনিসাধ্য, এস আই নিরুপম নাগ সঙ্গীয় ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাথরেরচর পূর্ব পাড়া এলাকা থেকে মাদক বেচাকানোর অবস্থায় পলাশ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে খড়ের পাল্লার ভিতর থেকে ১১০ বোতল মদের বোতল উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, মাদকমুক্ত জামালপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকের নির্দেশে ওসি ডিবি রুহুল আমিন তালুকদার এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (২) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সোমবার দুপুরে বলেন, পলাশ মিয়ার দীর্ঘদিন থেকেই ডিবির নজরদারিতে ছিলেন। উদ্ধারকৃত ১১০ বোতল মদের দাম ৩ লক্ষ ৭৮ হাজার টাকা।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদক আইন একটি মামলা দায়ের করা হয়েছে।
ধৃত পলাশ মিয়াকে সোমবার দুপুরে জামালপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।