1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতিতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে আব্দুর রেজ্জাক (৪৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামে মমিন মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রেজ্জাক ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে আব্দুর রেজ্জাকসহ কয়েকজন শ্রমিক মমিন মিয়ার বাড়িতে গাছ কাটতে যান। গাছ কাটার এক পর্যায়ে অসাবধানতাবশত গাছটি পাশে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এে রেজ্জাক বিক্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে নুইয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com