1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি, নালিতাবাড়ীতে পর্যালোচনা সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) : নাগরিক সমাজ ও সংবাদকর্মীদের সঙ্গে শেরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলার অবস্থা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে এই আয়োজন করা হয়।

ডব্লিউবিবিট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, যয়তুন চ্যারিটি বিডি ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে এসময় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআরডিবি’র চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ রায়হান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নালিতাবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

সভায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন থাকা সত্ত্বেও তেমন বাস্তবায়ন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও তামাকের কুফল তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এসময় প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সভাপতি বিপ্লব দে কেটু, যয়তুন চ্যারিটি বিডির পোগ্রাম অফিসার আমানুল্লাহ আসিফসহ স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডব্লিউবিবিট্রাস্টের গবেষণায় দেখা গেছে, দেশের আটটি বিভাগের ২০ টি জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কম। এসব জেলার মধ্যে শেরপুর জেলায় আইন বাস্তবায়ন সর্বনিম্নে রয়েছে। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও হাসপাতাল, স্কুল, কলেজ, বাস স্টেশন, হোটেল, মোটেল, লাইব্রেরী ইত্যাদি পাবলিক প্লেসে নো স্মোকিং সাইনবোর্ড খুবই অপ্রতুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com