1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মোরেলগঞ্জে যুবলীগ কর্মীর লিঙ্গ ও পায়ের রগ কর্তন

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২০

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : মোরেলগঞ্জে রুবায়েত শিকদার (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম ও লিঙ্গ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পঞ্চকরণ গ্রামে এ ঘটনা ঘটে। সোনাখালী গ্রামের অজিয়ার শিকদারের ছেলে রুবায়েত ইউনিয়ন যুবলীগের কর্মী। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দিনমজুর বজলু শেখের স্ত্রী রোজিনা বেগমকে(৩০) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
এ ঘটনা সম্পর্কে রুবায়েতের স্ত্রী রেশমা বেগম ও চাচা অলিয়ার রহমান  বলেন, রাতে একটি সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে রুবায়েতকে ডেকে নিয়ে মুখ বেঁধে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার লিঙ্গ ও বাম পায়ের রগ কেটে ফেলেছে। কয়েকটি দাঁতও পড়ে গেছে।
এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম বলেন, রুবায়েত দলের একজন সক্রিয় কর্মী। সকল কর্মসূচীতে তাকে পাওয়া যায়। স্থানীয় শত্রুতার কারনে পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে থানার এসআই দিপঙ্কর বলেন, রুবায়েতের লিঙ্গ কেটে বিচ্ছিন্ন করাসহ তার শরীরে অনেক কোপের চিহ্ন রয়েছে। বিচ্ছিন্ন লিঙ্গ পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্যান্য জড়িতদের আটকের জন্য রাত থেকেই এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com