1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মিউজিক্যাল ফিল্ম ‘তোমারই বিহনে’

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২০

মারুফ সরকার : চিত্রনায়িকা তানহা মৌমাছি। দীর্ঘদিন করোনার কারণে ঘরবন্দি ছিলেন। সর্বশেষ ক্যামেরার সামনে দাড়ান রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রে। সাধারণ ছুটি কাটিয়ে আবারও শুটিংয়ে অংশ নিলেন তানহা। সম্প্রতি একটি মিউজিক্যাল ফিল্মে অংশ নেন লাস্যময়ী এ নায়িকা। গানের শিরোনাম ‘তোমারই বিহনে’। আহমেদ জালালের কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন কনিকা রায় ও এম আই তালুকদার। সুর ও সংগীত আয়োজনে ছিলেন শামীম মাহমুদ। তানহা মৌমাছির বিপরীতে ছিলেন কন্ঠশিল্পী এম আই তালুকদার। ক্যামেরায় ছিলেন লিটন। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেন কোরিওগ্রাফার এ.কে আজাদ।
মিউজিক্যাল ফিল্মটি প্রসঙ্গে চিত্রনায়িকা তানহা মৌমাছি বলেন, ‘দীর্ঘ দিন লকডাউনে ছিলাম সব ধরণের শুটিং বন্ধ ছিল। করোনার কারণে জনজীবনে অনেক পরিবর্তন এসছে এটি মেনেই এখন কাজ করতে হচ্ছে। আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি স্বাস্থ্যবিধি মেনে কাজ করার। গানের কথাগুলো চমৎকার যার কারণে মিউজিক্যাল ফিল্মটি কাজ করেছি। আশা রাখছি দর্শক নিরাশ হবে না।’
এম আই তালুকদার বলেন, ‘প্রথমবার গান গাওয়ার পাশাপাশি মডেল হিসেবে কাজ করলাম। খুবই যত্ন নিয়ে কাজটি হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’
পরিচালক আজাদ বলেন, ‘অনেক দিন বিরতির পর শুটিংয়ে অংশ নিলাম। স্বাস্থ্যাবিধি মেনে কাজ করেছি। আশা করি মিউজিক্যাল ফিল্মটি সবার পছন্দ করবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com