
বকশিগঞ্জ (জামালপুর) : সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় কসমেটিক পাচারকালে ব্যাটারীচালিত অটোভ্যান ভর্তি ফেশওয়াশসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আইরমারি নামক এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ এসব জব্দ ও আটক করে। অভিযানিক দলটি ব্যাটারিচালিত অটো ভ্যানে থাকা ৮টি বস্তা থেকে ২ হাজার ৫৪৪ পিস পন্ডস বাইট বিউটি ফেসওয়াশ জব্দ করে। এসময় ব্যাটারী চালিত অটো ভ্যান চালক সোহরাব আলী (৩৭) কে আটক করা হয়। সোহরাব আলী বকশীগঞ্জ উপজেলার চর কাউরিয়া পশ্চিমপাড়া গ্রামের আলম মিয়ার ছেলে।
এ ঘটনায় বকশীগঞ্জ থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।