1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ২ জনকে জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ২ ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ভায়াডাঙ্গা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে বালুভর্তি ১টি মাহেন্দ্র ও ১টি ইঞ্জিন চালিত ট্রলি জব্দ করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ২ ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com