1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী সীমান্তের গহীন পাহাড় থেকে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা পন্ডস বিউটি ফেসওয়াশ ও ফেয়ার এন্ড লাভলী ক্রীম আটক করেছে কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির একটি অভিযানিক দল। ১ লা জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে সীমান্ত জনপদের মারিংপাড়া এলাকা থেকে ৩৫০ পিচ পন্ডস ফেস ওয়াশ ও ১৫ শত পিচ ফেয়ার এন্ড লাভলী ক্রীম আটক করেলেও চোরা চালানের সাথে জড়িত কাউকেই আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির দাবি তাদের উপস্থিতি টেরপেয়ে রাতের আঁধারে পালিয়ে যায় চোরা কারবারিরা। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান ভারতীয় মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে শুক্রবার দুপুরে বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com