1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

জার্মান কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : মৌসুমে ৫০ গোলের মাইলফলক ছুঁলেন রবার্ট লেভানদোভস্কি। বায়ার্ন মিউনিখও পেল আরেকটি শিরোপার স্বাদ। বার্লিনে রোববার রাতে বায়ার লেভারকুজেনকে ৪-২ গোলে হারিয়ে জার্মান কাপের মুকুট ধরে রাখলো তারা।

এ নিয়ে রেকর্ড ২০ বার জার্মান কাপ ঘরে তুলল বায়ার্ন। এটি তাদের ১৩তম ঘরোয়া ডাবল। এছাড়া ক্লাবের ইতিহাসে ২৬ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়েছে হেন্স-ডাইটার ফ্লিকের দল। টানা ১৭ ম্যাচে জয়ও বায়ার্নের আরেকটি রেকর্ড।

বার্লিনের খালি স্টেডিয়ামে যেভাবে খেলেছে বায়ার্ন, জয়টা প্রাপ্যই ছিল। ম্যাচের ১৬তম মিনিেটেই এগিয়ে যায় তারা। দারুণ এক ফ্রি-কিকে জাল খুঁজে নেন অস্ট্রিয়ার ডিফেন্ডার ডেভিড আলাবা। ২৪ মিনিটে জসুয়া কিমিচের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার জিনাব্রি।

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে এসেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। ৩৫ গজ দূর থেকে জোরালো এক শটে গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করেন লেভানদোভস্কি। যদিও তার এই গোলে লেভারকুসে গোলরক্ষক লুকাস হারাডেটসকিরও অবদান কম নয়। তিনি বল ঠিকমতো ধরতে না পারায় সেটি গোললাইন পেরিয়ে যায়।

৬৩ মিনিটে দারুণ হেডে গোল করে লেভারকুসেনের সমর্থকদের আশা দেখিয়েছিলেন জার্মান ডিফেন্ডার বেনডার। তবে লেভানদোভস্কি সেই আশা মিলিয়ে দেন শেষ সময়ে এসে। ৮৯তম মিনিটে ইভান পেরিসিচের পাস থেকে আলতো টোকায় গোলরক্ষকের ওপর দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন পোলিশ স্ট্রাইকার।

অতিরিক্ত সময়ে ম্যাচ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে সান্ত্বনাসূচক একটা পেনাল্টি পায় লেভারকুসেন। কাই হাভার্টজ গোলও করেন। তবে ৪-২ গোলে শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com