1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদ ও চাইনিজ কুড়ালসহ দুই কারবারী আটক

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল ভারতীয় মদ, চাইনিজ কুড়াল ও মোটরসাইকেলসহ জড়িত দুই জনকে আটক করেছে র‌্যাব-১৪।

রোববার (৪ জানুয়ারী) ভোর সাড়ে পাঁচটার দিকে বারোমারী মিশন বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- দাওধারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামিম আহম্মেদ ও সমশ্চুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ছামিদুল ইসলাম সাব্বির।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সড়কের বারোমারী মিশন এলাকায় অবস্থান নেয় র‌্যাব। এসময় শামীম ও ছাব্বিরকে চ্যালেঞ্জ করলে তাদের কাছ থেকে ৩৬৯ বোতল ভারতীয় মদ, একটি সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল ও একটি চাইনিস কুড়াল জব্দ করা হয়। জব্দকৃত মদের মূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানায় র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com