
রানা, শ্রীবরদী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলার লঙ্গর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় , শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা, দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
০৪ জানুয়ারি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা শ্রীবরদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত ভোটকেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শনকালে কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশের পথ ও সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তাঁরা এলাকায় উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান করেন।
এ সময় শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি -সহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷