1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ নেত্রকোনায় শিক্ষার্থীদের দিনব্যাপী বিতর্ক কর্মশালা নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ

ঝিনাইগাতীতে কলেজের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী : ঝিনাইগাতীর আলহাজ শফিউদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের চরম উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা প্রাণনাশের হুমকিতে রয়েছেন বলে জানান।

এ বিষয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গত ২৫ নভেম্বর দুপুরে আলহাজ শফিউদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের পূর্ব পাশে নির্মাণাধীন সীমানা প্রাচীর সংলগ্ন স্থানে এই ঘটনার সূত্রপাত হয়।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, কলেজের পাশের বাসিন্দা শাহজাহান (৫৩), জয়নাল আবেদীন (৫০), মায়নাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০), সিউটি ও মনসাসহ তাদের পরিবারের সদস্য এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন দীর্ঘদিন ধরে কলেজের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিয়ে আসছিল। এর আগে গত ২১ অক্টোবর সীমানা প্রাচীর নির্মাণকালে বিবাদীরা বাধা দিলে কাজ বন্ধ রেখে কলেজ কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক জমির দলিল যাচাই-বাছাই ও তদন্ত শেষে কলেজ কর্তৃপক্ষের পক্ষে রায় প্রদান করেন। এরপর পুনরায় সীমানা প্রাচীরের নির্মাণকাজ চালুর নির্দেশ দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, নির্দেশনার পরও গত ২৫ নভেম্বর বিবাদীরা দা, লোহার শাবল, রড ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলমসহ শিক্ষক-কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এতে কলেজের অধ্যক্ষসহ প্রায় ৭০ জন শিক্ষক-কর্মচারী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলম বলেন, আইনগতভাবে আমাদের পক্ষে রায় হওয়ার পরও আমাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। রাতে ভাউন্ডারীর রড কেটে নিয়ে গেছে। শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থেই থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com