1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শ্রীবরদীতে এডভোকেসি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী : জাতীয় পর্যায়ে জরায়ু – মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্রীবরদীতে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ই জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহামেদ, এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম, ডা. তৌহিদুল ইসলাম, ডাক্তার হোমিও জ্যোতি সাইফুল্লাহ, ডা. শবনম আখতার, সেনেটারি ইন্সপেক্টর মাসুদুর রহমান, নার্সিং সুপারভাইজার রহিমা বেগম, ডেন্টাল টেকনোলজিস্ট মুস্তাফিজুর রহমান, আরো অন্যান্য হাসপাতাল স্টাফরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কর্মসূচির অংশ হিসেবে শ্রীবরদী উপজেলার অধীন বিভিন্ন ইউনিয়নে দশটি কমিউনিটি ক্লিনিকে জরায়ু মুখের ক্যান্সার সনাক্তকরণে VIA স্ক্রীনিং কার্যক্রম এবং ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করা হবে। VIA স্ক্রীনিং কার্যক্রমে রোগ নির্ণয় সহ বিশেষ এক মেশিনের মাধ্যমে থার্মাল থেরাপি প্রদান করা হবে। সন্দেহজনক রোগীদের কল্পোস্কপির মাধ্যমে স্যাম্পল সংগ্রহ করে বিএমইউ তে পাঠিয়ে রিপোর্ট প্রদান করা হবে ‌। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আগত অভিজ্ঞ নার্স এর মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com