1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ নেত্রকোনায় শিক্ষার্থীদের দিনব্যাপী বিতর্ক কর্মশালা নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ

শ্রীবরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থী রুবেলের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী : সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নীলা কীর্তন উপলক্ষে রানী শিমুল হিন্দু পাড়ার শ্রীশ্রী রাঁধা গোবিন্দ মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন শেরপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

কনকনে শীত হিমেল ঠান্ডা হাওয়ায় ৫ই জানুয়ারি সোমবার রাতে রানী শিমুল শ্রী শ্রী রাঁধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত লীলা কীর্তন প্রাঙ্গনে দলীয় নেতাকর্মীদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করতে আসেন সাবেক এমপি রুবেল। স্হানীয় হিন্দু সম্প্রদায়ের মন্দির কমিটির পক্ষ থেকে সাবেক এমপি রুবেল কে সাধুবাদ জানানো হয়। এ সময় শ্রীবরদী উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রহিম দুলাল, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপম, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল-বেরুনী, স্থানীয় বিএনপি নেতা এবিএম শামীম কবির, মীর রোকনুজ্জামান লাখো, শাকিল আহমেদ সহ সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com