1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদী পাহাড়ে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে বন্যহাতির আক্রমণে মারা গেছেন লাকড়ি সংগ্রহে যাওয়া আহাম্মদ আলী নামে পয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধ।

বুধবার (৭ জানুয়ারি) সকাল দশটার দিকে ছোট বালিঝুড়ি পাহাড়ের বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলী পাশর্^বর্তী মালাকুচা গ্রামের কানাই শেখ এর ছেলে।

বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, সকালে আহাম্মদ আলীসহ স্থানীয় দুই ব্যক্তি ছোট বালিঝুড়ি পাহাড়ের সংরক্ষিত বনে লাকড়ি কাটতে যান। সকাল সাড়ে নয়টা থেকে দশটার দিকে গহীন ওই বনে থাকা বন্যহাতির দল আকস্মিক আহাম্মদ আলীর উপর আক্রমণ চালায়। এসময় তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে চলে যায় হাতির দল।

এদিকে সঙ্গে থাকা অপরজন দৌড়ে এসে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহাম্মদ আলীর নিথর দেহ উদ্ধার করে। পরে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com