1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

তিন স্থানে পৃথক অভিযানে বিপুল অস্ত্র-গুলি-বোমা উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ফরিদপুর, সুনামগঞ্জ ও কক্সবাজার পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটকের খবর জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত পৃথক এসব অভিযান পরিচালিত হয়।

কক্সবাজার

কক্সবাজারের রামুতে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ এক নারীকে আটক করা হয়েছে। বুধবার ভোরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা ঘোনার পাড়া এলাকার দুর্গম পাহাড়ি আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতরা পালিয়ে গেলেও তাদের এক নারী সহযোগিকে আটক করা হয়েছে। আয়েশা বেগম রিয়া (২৫) নামে আটক ওই নারী এলাকার নুরুল আহম্মদের মেয়ে।

চালিয়ে ২টি বিদেশি পিস্তল, বিদেশি পিস্তলের আদলে ১টি (ডামি) পিস্তল, ২টি একনালা বন্দুক, ৪৯টি পিস্তল এর বুলেট, ৬টি রাইফেল এর বুলেট, ৩টি কার্তুজ, ১টি কার্টার, ২টি ধারালো অস্ত্র (ক্রিচ), ২টি বাটন ফোন এবং সন্ত্রাসীদের ফেলে যাওয়া ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, আটক রিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার এবং ডাকাত রহিম এর। আটক রিয়া দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের সকল অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে আসছেন।

সুনামগঞ্জ

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর ব্রিজর নিচে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও মাদক উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক সম্ভব হয়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ জানান, উদ্ধার হওয়া আলামত আইনি প্রক্রিয়ার জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফরিদপুর

ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি তাজা গুলি, একটি ম্যাগাজিন ও চারটি তাজা বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে পুরোনো সাবরেজিস্ট্রার অফিসের ভেতরে এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়।

সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ গণমাধ্যমকে বলেন, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। উদ্ধার করা অস্ত্র ও বোমা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com