1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

নালিতাবাড়ীতে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশা চাপায় আরিয়ান হাসান নামে চার বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান হাসান পশ্চিম কাপাশিয়া গ্রামের মেহেদী হাসানের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, শিশু আরিয়ান তার মা অন্তরার সাথে গোল্লারপাড় এলাকায় তার খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় অটোরিকশা থেকে মায়ের হাত ধরে নামতেই অপর একটি বেপরোয়া গতির অটোরিকশা আরিয়ানকে চাপা দিয়ে চলে যায়। এতে আরিয়ান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা মুমু তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com