1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ভেজাল সার বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : ভেজাল সার বিক্রির দায়ে আবু সালেহ নামে এক খুচরা সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জানুয়ারি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসীভিটা বাজারে এই অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অনলাইনে ক্রয়কৃত অনুমোদনবিহীন ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে সন্ন্যাসীভিটা বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানকালে স্থানীয় খুচরা সার ডিলার আবু সালেহ এর দোকান থেকে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ১০ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করা হয়। পরে ওই ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত সার ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com