1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

কৃষককে চাপা দিয়ে চলে গেছে ভারি যান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : মনোষ হাজং নামে পয়তাল্লিশ বছর বয়সী এক কৃষককে চাপা দিয়ে হত্যা করে চলে গেছে কোন এক ভারি যান। এর কিছু সময় পর ঘটনাস্থল থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মনোষ হাজং দাওধারা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, মনোষ বাড়ি থেকে বেরিয়ে সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকা দিয়ে সন্ধ্যা পৌণে ছয়টা থেকে ছয়টার দিকে হেঁটে যাচ্ছিলেন। এসময় কোন এক ভারি বেপরোয়া যান তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এর কিছু সময় পর পথচারীরা ওই রাস্তায় মনোষের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে কোন ট্রাক বা কাঁকরা গাড়ি (মাহিন্দ্রা ট্রাক্টর) তাকে চাপা দিয়ে চলে গেছে। পরিবারের আপত্তি না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com