1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’ আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী প্যারাগন বর্জ্যে ক্ষতিগ্রস্ত ১৫৩ কৃষকের মাঝে ক্ষতিপূরণ প্রদান হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ঘ, নিহত ২ চাঁদা না দেওয়ায় ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে মারধর আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত

‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে, আমরা সবার আগে সংস্কার চেয়েছি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বৈঠক শেষে প্রার্থিতা বাতিলের বিষয়ে গণমাধ্যমকর্মীদের নজরুল ইসলাম খান বলেন, সংবিধানে স্পষ্ট বলা আছে যে, কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু অনেক জায়গায় রিটার্নিং অফিসাররা আমাদের এবং অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। কিন্তু আইন সবার জন্য সমান করা উচিত। বিষয়টি যেন আর জটিল না হয়, সেদিকে নজর দিতে বলেছি আমরা।

তিনি আরও বলেন, বর্ণমালা অনুসারে পোস্টাল ব্যালট সাজানো হয়নি। বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে হয় ইচ্ছে করেই এমনটি করেছেন বলে অভিযোগ করেন তিনি। কমিশনের প্রতি তিনি আহ্বান জানান, যেন এই পোস্টাল ব্যালটের মতো দেশের ব্যালটেও একইভাবে প্রতীক ব্যবহার করা না হয়।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, যথাসময়ে নির্বাচনের জন্য ইসির অনুরোধে দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। অথচ পরিষ্কার বলা হয়েছিল, এটি কোনো রাজনৈতিক সফর হবে না। বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখতে চেষ্টা করেছে। কিছু রাজনৈতিক দল ক্রমাগত প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে ইসির ব্যবস্থা গ্রহণের কোনো খবর পাওয়া যাচ্ছে না। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিএনপি প্রার্থীদের কারণ দর্শাতে বলা হয়। অথচ ঢাকাসহ বেশকিছু বড় এলাকায় অন্য দল আচরণবিধি ভঙ্গ করলেও ইসি সেটা খেয়াল করছে না।

বিকেল ৪টায় শুরু হওয়া এই বৈঠকে নজরুল ইসলাম খানের সঙ্গে প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com