1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

আলেম-ওলামারা শুধুমাত্র বিএনপির কাছে নিরাপদ : শামা ওবায়েদ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আলেম-ওলামারা এবং সকল ধর্মের মানুষ শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ধানের শীষের কাছে নিরাপদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নিজ নির্বাচনী এলাকা নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ফ্যাসিবাদের পতনের পর দুর্গাপূজা হয়েছে। কোনো অঘটন কিন্তু ঘটেনি। আমাদের নেতাকর্মীরা পূজামণ্ডপগুলো পাহারা দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়, অসত্য ও দুর্নীতির সঙ্গে আপস করেননি। তিনি তার রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। এ জন্য বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নন, সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সকলের অভিভাবক হিসেবে পরিণত হয়েছিলেন। তিনি উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে আপনাদের সকলের ভোট। ২০১৮ সালে আওয়ামী লীগের লোকও নৌকায় ভোট দিতে পারেনি। এখন একটা সুযোগ এসেছে, দলমত নির্বিশেষে সকলের ভোট দেওয়ার।

বিএনপির এই নেত্রী বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার সকল মানুষকে আপন করে নিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে আছি। নির্বাচনের পরেও বাবার মতো আপনাদের পাশে থেকে সেবা করে যাব ইনশাআল্লাহ। আমাদের কাছে সবাই সমান। আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না। আমার আব্বাও সবাইকে ভালোবাসতেন, সমান চোখে দেখতেন। আমিও সেভাবেই আপনাদের সেবা করতে চাই।

দোয়া মাহফিলে পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com